বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা বড় বড় স্থাপনা উচ্ছেদে এ বছরই মাঠে নামবে নদী রক্ষায় গঠিত জাতীয় টাস্কফোর্স— বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ঢাকার চারপাশের চারটি নদী দূষণমুক্ত করতে নতুন প্রকল্পের প্রস্তাব তৈরি করা হচ্ছে।
এ সময় নিজ মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি বলেন, রাজধানীর চারপাশের নদীর দখল ও দূষণ রোধে এরইমধ্যে দখলদারদের তালিকা চূড়ান্ত করার কাজ করছে বিআইডাব্লিউটিএ।
দখলদাররা ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করায় উচ্ছেদে সমস্যা হচ্ছে বলেও জানান শাহজাহান খান।
তবে এসব কার্যক্রম পরিচালনায় নিজেদের সক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: