জাতীয়

শির সফর বাণিজ্য-বিনিয়োগে নতুন যুগের সূচনা ঘটবে: শেখ হাসিনা

শেখ হাসিনা-শি জিনপিং
শেখ হাসিনা-শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বেশ কিছু ক্ষেত্রে নিবিড় সহযোগিতার নতুন যুগের সূচনা ঘটবে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারত সফরের উদ্দেশ্যে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে বেইজিং ছেড়েছেন।

গত মঙ্গলবার চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন শি'র সফর দক্ষিণ এশিয়ার জন্যও গুরুত্বপূর্ণ হবে।

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান, ভালো প্রতিবেশি সুলভ মানসিকতা, পারস্পারিক বিশ্বাস, আস্থা ও একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা- এই পাঁচ মূলনীতির ওপর দুই দেশের সম্পর্ক দাড়িয়ে আছে।

বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী জানিয়ে তাদের মৌলিক জাতীয় স্বার্থ এবং এর সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বেইজিংকে সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কম্বোডিয়া, বাংলাদেশ ও ভারত সফরের উদ্দেশ্যে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে বেইজিং ছেড়েছেন।

তিনি কম্বোডিয়া থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারত সফরে যাবেন। পরে ভারতের গোয়ায় অনুষ্ঠেয় ব্রিকস'র অষ্টম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। চীনা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সিপিসি' কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কমিটির নীতি গবেষণা দপ্তরের পরিচালক ওয়াং হি নিং, সিপিসি' কেন্দ্রীয় কমিটির সদস্য, কমিটির সচিবালয়ের পরিচালক ও কমিটির প্রধান দপ্তরের পরিচালক লি জান শু এবং রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ