র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালে কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, র্যা ব যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চায় তাহলে তার (আইজিপি) কাছেই করতে হবে— সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর করা যাবে না।
গত ৮ অক্টোবর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত র্যা ব ও পুলিশের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়ে খবর প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন উল্লেখ করে সাংবাদিকরা পুলিশ প্রধানকে প্রশ্ন রাখেন?
এ কে এম শহীদুল হক বলেন, কোনো অভিযোগ করতে চাইলে তা আইজিপি বরাবরই করতে হবে— সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা যাবে না। র্যা বের কাছ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।