জাতীয়

শি চিনপিংকে স্বাগত জানাবেন হামিদ, দেয়া হবে গার্ড অব অনার

আবদুল হামিদ-শি চিনপিং
আবদুল হামিদ-শি চিনপিং

বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কম্বোডিয়া থেকে শুক্রবার ঢাকা আসছেন চীনের রাষ্ট্রপতি শি চিনপিং— হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দরে পৌঁছানোর পর ২১ বার তোপধ্বনির পর তাকে গার্ড অব অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

পরে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরে ২৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন চীনের রাষ্ট্রপতি।

এদিকে, শি চিনপিংয়ের সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, পঞ্চাশের দশকে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা আরো বিকশতি করতে চায় বাংলাদেশ।

৩০ বছর পর এ প্রথম বাংলাদেশে আসছেন চীনের রাষ্ট্রপতি— যার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক নবযাত্রার সূচনা হবে বলে মনে করছেন আবু হাসান মাহমুদ আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ