ভূ-রাজনৈতিকভাবে কৌশলগত গুরত্বপূর্ণ অবস্থানের কারণে বাংলাদেশ ক্রমেকই বিশ্বের কাছে গুরত্বপুর্ণ হয়ে উঠছে— বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিও বিশ্বের কাছে আগ্রহের বিষয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব কারণে চীন-জাপানের মত অর্থনৈতি পরাশক্তি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠছে। চীনের প্রধানমন্ত্রী শি চিনপিংয়ের এ সফর, বাংলাদেশ-চীনের বহুমুখী সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে।
কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ ঘুরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। এখন আসছেন আরেক অর্থনৈতিক পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, গত ৭/৮ বছর ধরে, যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং জাপানের কাছে ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশের গুরত্ব বেড়েছে। এর অর্থনৈতিক উন্নতিও দেশগুলোর চোখে পড়েছে। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এখন এসব পরাশক্তি বেশি আগ্রহী হয়ে উঠছে।
তিনি আরো বলেন, শি চিন পিংয়ের এই সফর বাংলাদেশ-চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্র পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো বাড়াবে। আর অর্থনৈতিক পরাশক্তিগুলোর এই আগ্রহের কারণে, বাংলাদেশকে একটি সুবিধাজনক অবস্থানে আছে বলেও তারা মনে করেন।
সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো বাড়াতে, বাংলাদেশকেও সতর্ক এবং কৌশলী হওয়ার পরামর্শও দেন তিনি।