জাতীয়

চীনের প্রেসিডেন্ট শি'কে দেয়া হলো গার্ড অব অনার

লাল গালিচা সংবর্ধনা

শি চিনপিং
শি চিনপিং

দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।

কম্বোডিয়ার নমপেন থেকে বিশেষ ফ্লাইটে বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

এ সময় সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়। পরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলে নিয়ে যাওয়া হয় শি চিন পিংকে।

সফরসূচী অনুযায়ী, বিকেল ৩টার দিকে হোটেল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান চীনের প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক শেষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল ফেরেন শি চান পিং। সেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট।

সন্ধ্যা সাড়ে ৬টায় শি চিন পিং বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। পরে তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।

শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ