জাতীয়

চীনের প্রেসিডেন্টের আগমনে নতুন সাজে রাজধানী

নতুন সাজে রাজধানী
নতুন সাজে রাজধানী

চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আগমনে নতুন সাজে সেজেছে ঢাকা শহর। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো দুই দেশের পতাকা, নানা ধরণের ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।

চীনের প্রেসিডেন্টের দুই দিনের সফরকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সাজানো হয়েছে বর্ণিল সাজে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু করে ভিআইপি সড়কের সব মোড়ে শোভা পাচ্ছে চীনের রাষ্ট্রপতি শি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি।

চীনের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে লাগানো হয়েছে শত শত ব্যানার- ফেস্টুন-পোস্টার।

কদম ফোয়ারা থেকে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ানবাজার হয়ে বিমানবন্দর পর্যন্ত টাঙানো হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী দীর্ঘজীবী কামনায় ব্যানার। রেডিসন হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে রাস্তার দুইপাশ।

এছাড়াও চীনের প্রেসিডেন্টের গাড়ি বহর যেসব সড়ক অতিক্রম করবে কোথাও কোথাও নতুন করে সংস্কারও করা হয়েছে।

কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ