জাতীয়

জঙ্গিবাদ-সমুদ্রসীমা রক্ষায় দুদেশ একসঙ্গে কাজ করবে: পিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক-সহায়তা নতুন উচ্চতায় নিতে আগ্রহী: পিং

শি চিন পিং- শেখ হাসিনা
শি চিন পিং- শেখ হাসিনা

জঙ্গিবাদ ও সমুদ্রসীমা রক্ষায় দুদেশ একসঙ্গে কাজ করবে জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি চিন পিং।

এ সময় বড় বড় প্রকল্পগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশ চীনের ভালো বন্ধু, অংশীদার ও প্রতিবেশী এ দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন।

দিন দিন দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে, বাংলাদেশের উন্নয়নে চীন অর্থনৈতিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেবে বলে জানান তিনি।

পিং বলেন, আমরা এই দুই দেশের সম্পর্কে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের জায়গা থেকে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ করবো আর আগামী দিনগুলোতে এ হবে এর মূলকাজ।

শুক্রবার বিকেল ৩টার পর চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই জনের উপস্থিতিতে ২৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে দ্বিপাক্ষীয় বৈঠক করেন পিং এবং শেখ হাসিনা।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে পিং ও শেখ হাসিনা তাদের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

শি চিন পিংয়ের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একযোগে কাজ করতে মতৈক্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহায়তায় নতুন উচ্চতায় নিতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং। ঢাকায় পৌঁছানোর পর এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেল ফেরেন শি চান পিং। সেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট।

সন্ধ্যা সাড়ে ৬টায় শি চিন পিং বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন। পরে তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে সকালে এসেছেন এবং আগামীকাল-শনিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পিং এর সফর সূচি:

বিকেলে হোটেল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট যাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২৭টি দ্বিপাক্ষিক বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় শি চিন পিং বঙ্গভবনে বৈঠক করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। এ সময় তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেন তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট।

শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। পরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ