চীনের প্রেসিডেন্ট শি চিন পিং শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এ বৈঠকে চীন ও বাংলাদেশের পার্লামেন্টের সদস্যদের মধ্যে সম্পর্ক আরো গভীর তাদের যাতায়াত সহজ করা হবে বলে জানান শি চিন পিং।
তিনি বলেন, এর মাধ্যমে তারা নিজেরা লাভবান হতে পারবে এবং দুদেশের সম্পর্ক আরো সুসংহত হবে।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান স্পিকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: