ভারতের গোয়ায় শুরু হওয়া ব্রিকস সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
ভারতের গোয়ায় শুরু হওয়া ব্রিকস সম্মেলনে আগামীকাল-রোববার যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ-শনিবার ও রোববার এ দুই দিনের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিকের বৈঠক হবে। ওই বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদ নিমূর্লে করণীয়, তিস্তা চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলোও প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা গোয়া পৌঁছবেন আগামীকাল-রোববার। ব্রিকস-বিমসটেক সম্মেলন বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে বিনিয়োগ-বাণিজ্য বাড়ানোসহ আরো ঘনিষ্ঠ সম্পর্ক রচনায় এ আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তারা বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরবেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা অর্থনৈতিকভাবে শক্তিশালী এ পাঁচ দেশের জোট- ব্রিকস। যার নেতৃত্বে রয়েছে ভারত। এ দেশগুলোর মধ্যে বাণিজ্য-বিনিয়োগের অবস্থা, প্রতিযোগিতা, সহযোগিতাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের গোয়ায় শুরু হয়েছে ব্রিকস-বিমসটেক সম্মেলন।
ব্রিকসের সদস্য না হলেও ওই সম্মেলনে যোগ দিতে এবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
ব্রিকসের চেয়ারম্যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ববহ। সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনীতি, বিনিয়োগ-বাণিজ্য বাড়ানোর সুযোগ যে তৈরি হবে তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন সেন্টার ফর ডায়ালগ-সিপিডির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
একই সঙ্গে কূটনৈতিকভাবেও ব্রিকস-বিমসটেকের কাছে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরার সুযোগ এটি। তাই প্রধানমন্ত্রীর ভারত সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ।
১৫ থেকে ১৬ এ দুই দিনের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিকের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদ নিমূর্লে করণীয়, তিস্তা চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলোও প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।