জাতীয়

বদরুলের বিরুদ্ধে চার্জশীট দিয়ে দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজামান খান কামাল
আসাদুজামান খান কামাল

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ শাখার নেতা বদরুলের বিরুদ্ধে মামলায় শিগগিরি চার্জশীট দিয়ে দ্রুত বিচার করা হবে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল।

শনিবার বিকেলে রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজামান খান কামাল বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধ পরিকর। এমন নৃশংস অপরাধের বিচার সাধারণ মানুষ অবশ্যই দেখবে এবং তা হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।

বর্তমানে খাদিজা রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খাদিজার চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার লাইফ সাপোর্ট খোলা হয়। গত ৭ দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, পরীক্ষামূলকভাবে খাদিজার লাইফ সাপোর্ট খুলে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এখানে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে তার অবস্থার উন্নতি হলে স্থানান্তর করা হবে সাধারণ কেবিনে।

তিনি আরো বলেন, খাদিজার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সোমবার সিলেট এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে কলেজছাত্রী খাদিজাকে কোপাতে থাকে বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এ ঘটনায় শাবির ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

বুধবার সংসদে সরকারি দলের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, খাদিজার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেয়াসহ ব্যক্তিগতভাবে সিলেট জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে হামলাকারীকে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সকল আলামত থাকায় দ্রুত এ মামলায় চার্জশিট প্রদান করা সম্ভব হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ