জাতীয়

গণতন্ত্র রয়েছে বলেই মৌলিক অধিকার পূরণ হচ্ছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে গণতন্ত্রের অধিকার রয়েছে বলেই মৌলিক অধিকারগুলো পূরণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেসব দলের জন্ম অবৈধভাবে আর যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নেয় তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

সভার সূচনা বক্তব্যে সভানেত্রী তিনি বলেন, মূলত জাতীয় সম্মেলনের বাজেট পাশ ও তা অনুমোদন করতেই এ সভা।

আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, জিয়া থেকে খালেদা জিয়া সব সরকারই এ দলটিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু পারেনি তৃণমূলে দলটির শক্ত ভিত্তির জন্য।

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সংবিধান আর সামরিক আইন লঙ্ঘন করে যে দলের জন্ম তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

যারা যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে তাদের বিচারও করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় দীর্ঘ ৩৫ বছর দলের সভানেত্রী থাকার প্রসঙ্গ তুলে ধরে আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব তৈরি করতে জাতীয় কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, ৬ মাস পরপর জাতীয় কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও প্রায় ৪ বছর পর শনিবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের দ্বিতীয় নীতি নির্ধারনী ফোরাম জাতীয় কমিটি। সবশেষ এ সভা হয়েছিল ২০১২ সালের, ১৩ অক্টোবর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ