ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় সকাল সোয়া ১০ টায় গোয়ায় পৌঁছালে তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। সম্মেলনে যোগ দেয়ায় বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ভুটান,নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল-সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
ভারতের স্থানীয় সময় সকাল সোয়া ১০ টায় বিমানটি গোয়ায় ভারতীয় নৌবাহীনীর ঘাঁটিতে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিমানবন্দরে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়। আয়োজন করা হয় কালচারাল ডিসপ্লের।
পরে মোটর শোভা যাত্রা করে প্রধানমন্ত্রীকে হোটেল দি লিলায় নিয়ে যাওয়া হয়। এ সফরে সেখানেই অবস্থান করবেন তিনি।
স্থানীয় সময় বেলা ১টায় বিমসটেক দেশগুলোর নেতাদের সম্মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা।
বিকেলে তিনি বিমসটেক রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক নেতাদের সম্প্রসারিত শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি।
রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের আগে বিমসটেক নেতাদের সঙ্গে নৈশ্য ভোজে অংশ নেবেন তিনি।
এদিকে, ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেয়ায় ইংরেজি ও বাংলায় টুইট করে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য গোয়ায় সকালে পৌঁছান শেখ হাসিনা।
দিনব্যাপী এ সম্মেলনের থিম হচ্ছে ‘ব্রিকস-বিমসটেক: একটি অংশীদারত্বের সুযোগ’। সূত্র ইউএনবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টার পরে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে (ভারতীয় সময়) গোয়ায় পৌঁছেছেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কো-অপারেশন) পদ্মা জয়সবাল ও মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ গোয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ও চাঁ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল-সোমবার শেখ হাসিনা দেশে ফিরবেন।