দেশে জঙ্গি তৎপরতা নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে জন সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
একটি চিহ্নিত গোষ্ঠী জঙ্গি কর্মকাণ্ড করে বিশ্বের কাছে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি।
কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়ালে তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
জঙ্গিদের বিষদাত ভেঙে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার পর একের পর এক সফল অভিযানের মাধ্যমে তাদের পরিকল্পনা নসাৎ করে দেয়া হয়েছে বলেন কমিশনার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: