জাতীয়

অনুসন্ধানী সাংবাদিকতার টিআইবির পুরস্কার পেলেন নয় সাংবাদিক

টিআইবির পুরস্কার পেলেন নয় সাংবাদিক
টিআইবির পুরস্কার পেলেন নয় সাংবাদিক

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির পুরস্কার পেয়েছে নয় সাংবাদিক।

রোববার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৬’ প্রদান করা হয়।

পুরস্কার পাওয়া গণমাধ্যমকর্মীরা হলেন প্রিন্ট মিডিয়া জাতীয় ক্যাটাগরিতে জাগোনিউজ ২৪. কমের স্টাফ রিপোর্টার শাহেদ শফিক। প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে চাঁদপুরের দৈনিক ইল্শে পাড় পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রেজাউল করিম। ইলেকট্রনিক মিডিয়া প্রতিবেদন ক্যাটাগরিতে এনটিভির সাংবাদিক শফিক শাহীন, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক বদরুদ্দোজা বাবু। ইলেকট্রনিক মিডিয়া প্রামাণ্য অনুষ্ঠান ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. আলাউদ্দিন আহমেদ এবং জি এম ফয়সাল আলম, ভিডিও চিত্র গ্রাহক মহসীন মুকুল, কাজী মোহাম্মাদ ইসমাইল, গোলাম কিবরিয়া।

বিজয়ী সাংবাদিকদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক এবং ভিডিও চিত্রগ্রাহকদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ৩৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘সমাজের দুর্নীতি উন্মোচনে ও নিধনে এ দেশের গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আমাদের দেশে অনেক শক্তিশালী গণমাধ্যমকর্মীদের দল আছে, যারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে এ কথা উল্লেখ করে ওইসব তরুণ গণমাধ্যমকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান হোসে কার্লোস উগাজ সানচেজ, টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

২০১৬ সালের অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সাংবাদিক ও গণমাধ্যম গবেষক আফসান চৌধুরী ও সঞ্চালক ছিলেন জিল্লুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ