জাতীয়

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ সাফল্য কৃতিত্ব কৃষকদের: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অনিয়ম ও দুর্নীতির কারণে সারাদেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম ব্যাহত হলেও তা কাটিয়ে এবং সব বিতর্কের উর্ধ্বে উঠে সরকার এ কর্মসূচি সফল করবে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ— এ সাফল্যের কৃতিত্ব কৃষকদের।

বিশ্বখাদ্য দিবস উপলক্ষে রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের স্লোগান "জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে"। ওই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা সরকারের সাফল্য বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের কৃষি ব্যবস্থা কি কি হুমকির মুখে পড়তে পারে আলোচকদের বক্তব্যে সে সব কথাই উঠে এসেছে।

খাদ্য ব্যবস্থাপনায় সাফল্যের দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, স্বল্প মূল্যে চাল বিক্রির অনিয়ম কঠোর হাতে দমন করেছে সরকার।

কৃষি নির্ভর অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনগত সমস্যা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ— এই সাফল্যের কৃতিত্ব কৃষকদের বলে উল্লেখ করেন।

দিবসটি উপলক্ষ্যে কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী খাদ্যমেলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ