বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল-এফটিএ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এ বিষয়ে কথা বলেন।
বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল-এফটিএ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেয়ার পাশাপাশি মানসম্পন্ন ও টেকসই অবকাঠামো তৈরি, বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দুই জোটের মধ্যে সংলাপের প্রস্তাব দেন শেখ হাসিনা।
ভারতের গোয়ায় দুদিনের এ সফরে ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিট শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমনটি।
এসময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান ছাড়াও আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান।
এর আগে ভারতের স্থানীয় সময় সকাল ৭টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে গোয়া থেকে ঢাকা উদ্দেশে রওনা দেয়। ওইসময় বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।
রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই নেতা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ উন্নয়নের প্রশ্নে একে অন্যের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অবস্থানের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি তবে এ বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন কিনা এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান পররাষ্ট্রসচিব।
রোববার ব্রিকস ও বিমসটেক আউটরিচ সামিটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই জোটের মধ্যে সহযোগিতা স্থাপনে তিনটি প্রস্তাব দেন।
বিমসটেকভুক্ত দেশে মানসম্পন্ন ও টেকসই অবকাঠামো তৈরি, বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দুই জোটের মধ্যে সংলাপের প্রস্তাব দেন তিনি।
গোয়ায় বিমসটেক নেতাদের রিট্রিটে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল-এফটিএ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের ওপরও এ সময় জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।