দারিদ্র বিমোচনে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগে বিশ্বব্যাংকের মতো সংস্থার প্রশংসা গরিবি হঠানোর চেষ্টাকে আরো এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এক যৌথ মতবিনিময় সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
দারিদ্র দূর করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করে সরকারের এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাংকের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি আর টেকসই উন্নয়নের লক্ষ্যও পূরণের অঙ্গীকার ভুলে যাবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: