বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতেই ঘাতকরা ছোট্ট শিশু রাসেলকেও ছাড় দেয়নি এ কথা উল্লেখ করে যে কোনো ত্যাগ স্বীকারে তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পড়াশোনার মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে তরুণদের।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমণ্ডিতে বর্তমান বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন স্বাধীনতার মহান স্থপতি মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত হয় ছোট্ট শিশু রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচকরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে।
দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। এ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে।
অন্ধকার যুগ থেকে বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে পড়াশোনার মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলে দেশ পরিচালনায় তরুণদের এগিয়ে আসতে হবে আর যে কোনো ত্যাগ স্বীকারে তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির অর্জন নস্যাত করার চক্রান্ত ব্যর্থ হয়েছে।
এ সময় মাদক ও জঙ্গিবাদে না জড়াতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।