জাতীয়

চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৪৪ জনের ডিলারশিপ বাতিল: খাদ্যমন্ত্রী

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

হতদরিদ্রদের মাঝে কেজি প্রতি ১০ টাকা দামে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সারাদেশে ৪৪ জনের ডিলারশিপ বাতিল করেছে সরকার জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

পাশাপাশি অনিয়মের অভিযোগে করা ১১টি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ কর্মসূচি চালুর পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় তা নিরসনে সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

দুর্নীতিবাজ ডিলাররা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে—এ কথা উল্লেখ করে যে কোনো মূল্যে এই কর্মসূচির দলীয়করণ ঠেকানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামে "খাদ্যবান্ধব" কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে নহতদরিদ্র ৫০ লাখ পরিবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ