আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউর ১৩৬তম সম্মেলনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে জাতীয় সংসদ সচিবালয় থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ নিয়ে সরকারের প্রস্তুতির বিষয়টি আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিইউর ১৩৫তম সম্মেলনে লিখিতভাবে উপস্থাপন করা হবে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পরিপেক্ষিতে এ সম্মেলনে অতিথিদের নিরাপত্তার বিষয়ে কী ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে, তা জানতে চেয়ে আইপিইউ সংসদ সচিবালয়কে চিঠি দেয়। আগামী বছরের ১ থেকে ৫ এপ্রিল আইপিইউর ১৩৬ তম সম্মেলন ঢাকায় হওয়ার কথা রয়েছে। এতে ১৭০টি দেশের ৫৫ জন স্পিকারসহ তিন হাজারের বেশি সাংসদের অংশ নেয়ার কথা রয়েছে।
এর আগে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএর সম্মেলন বাতিল করা হয়।