সুন্দরবনের বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা খোলা চিঠি পৌঁছে দিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ রক্ষা বন্দর কমিটি ভারতীয় হাই কমিশনে যাওয়ার সময় পুলিশি বাধায় আর দেয়া হয়নি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে মোদির উদ্দেশ্যে লেখা খোলা চিঠিটি পাঠ করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
চিঠিতে বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যদি বাংলাদেশেই করতে হয়, তাহলে অন্য কোথাও করা হোক।
সেখানে পরিবেশের এত বড় ক্ষতি হবে না— কিন্তু সুন্দরবন একটি, এটিকে ধ্বংস করা চলবে না বলে জানান তিনি।
তারা ভারতের প্রধানমন্ত্রীকে প্রকল্পটি বাতিলের আহ্বান জানান আনু মুহাম্মদ।
এরপর সেখান থেকে তারা মিছিল নিয়ে বিজয়নগর, শান্তিনগর হয়ে গুলশানের দিকে যাওয়ার সময় মালিবাগে পুলিশ তাদের বাধা দেয়।