জাতীয়

জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদেরকেও আইনের আওতায় আনতে হবে: ১৪ দল

১৪ দল
১৪ দল

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে শুধুমাত্র আইন -শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট নয় যারা এদের পৃষ্ঠপোষক তাদেরকেও আইনের আওতায় আনতে হবে –এ মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ সব কথা বলেন তারা।

যারা সন্ত্রাস-জঙ্গিবাদে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নেতারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি জঙ্গিবাদকে উৎসাহিত করছে তাই তাদের মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের উদ্যোগে জাতীয় প্রসক্লাবে জঙ্গিবাদ নির্মূল শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেন, জঙ্গিবাদ দমনে সরকার পদক্ষেপ নিলেও কিছু রাজনৈতিক দলের কারণে তাতে পুরোপুরি সফল হচ্ছে না। তাই এসব রাজনৈতিক দলকে জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার দায়ে আইনের আওতায় আনা উচিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ