জাতীয়

রামপাল বিদ্যুৎ প্রকল্প অন্যত্র নিতে আবারো আহ্বান ওয়ার্ল্ড হেরিটেজের

রামপাল বিদ্যুৎ প্রকল্প
রামপাল বিদ্যুৎ প্রকল্প

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে তা অন্যত্র সরিয়ে নিতে আবারো আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন।

মঙ্গলবার ইউনেস্কোর ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে সংস্থা দুটি রামপাল প্রকল্পকে সুন্দরবনের জন্য মারাত্মক হুমকির কারণ উল্লেখ করে। সংস্থা দুটি আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প নিয়ে অগ্রগতি প্রতিবেদন ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে দিতে সরকারকে অনুরোধ করেছে।

এতে ওই অঞ্চলের সম্পদ সংরক্ষণের অবস্থার তথ্য থাকতে হবে।

আগামী বছর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে।

গতকাল সুন্দরবনের বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা খোলা চিঠি পৌঁছে দিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ রক্ষা বন্দর কমিটি ভারতীয় হাই কমিশনে যাওয়ার সময় পুলিশি বাধায় পড়ে।

ওইদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে মোদির উদ্দেশ্যে লেখা খোলা চিঠিটি পাঠ করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

চিঠিতে বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যদি বাংলাদেশেই করতে হয়, তাহলে অন্য কোথাও করা হোক।

সেখানে পরিবেশের এত বড় ক্ষতি হবে না— কিন্তু সুন্দরবন একটি, এটিকে ধ্বংস করা চলবে না বলে জানান তিনি।

তারা ভারতের প্রধানমন্ত্রীকে প্রকল্পটি বাতিলের আহ্বান জানান আনু মুহাম্মদ।

এরপর সেখান থেকে তারা মিছিল নিয়ে বিজয়নগর, শান্তিনগর হয়ে গুলশানের দিকে যাওয়ার সময় মালিবাগে পুলিশ তাদের বাধা দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ