জাতীয়

জঙ্গি দমনে কে কী বলল সেটা বড় কথা নয়: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আবারো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নেয় সমর্থন করে তাদের বিচার হবে।

বিশ্বব্যাপী যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে এদেশেও সেভাবেই হচ্ছে—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ নিয়ে কে কী বলল, সেটা বড় কথা নয়।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী সংসদের শেষ সভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, এদেশের মানুষের জীবনমান কীভাবে আরো উন্নত করা যায় তার প্রতিফলন ঘটবে সম্মেলনে গৃহীত দলের ঘোষণাপত্রে।

২০তম জাতীয় সম্মেলনের দুদিন আগে বুধবার গণভবনে শেষবারের মতো বৈঠকে বসে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদ।

সভায় সভানেত্রী শেখ হাসিনা বলেন, সম্মেলনের আগ পর্যন্ত এ সভা চলবে।

আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা সরকারে থাকলে নির্বাচনী ইশতেহার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করে—কিন্তু বিএনপি তা করে না বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা আরো অভিযোগ করেন, জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে বিএনপি সেই জঙ্গিদের পক্ষেই সাফাই গায়।

জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে জঙ্গিদের যারা প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে তারই প্রতিফলন থাকবে বলে জানান দলের সভানেত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ