জাতীয়

গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন- স্বাধীনতা না থাকলে অভিযোগের কথা প্রকাশ পেত কী করে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের সমালোচনা প্রসঙ্গে এ সব কথা বলেন।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ নামে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সব সময়ই জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের সম্পত্তি বিক্রির মুচলেকা দিয়ে তার ক্ষমতায় আসেনি।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় ২০০১ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ বিদেশে বিক্রি না করার কারণেই ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারনি। দেশের স্বার্থ নষ্ট করে তার নেতৃত্বের সরকার কখনও ক্ষমতায় আসেনি।

স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি প্রশস্ত করেছে।

গণমাধ্যম পূর্ণ স্বাধীন- সাংবাদিকদের উদ্দেশ্যে সঠিক দায়িত্ব পালনের তাগিদ দিয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

সংবাদপত্রের চেয়ে সাংবাদিকদের স্বাধীনতা এখন জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালিক-সম্পাদক এক ব্যক্তি হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্বাধীনতা কম থাকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ