আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দল।
বৃহস্পতিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
এ সময় বিএনপি নেতারা তাদেরকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষে নিয়ে যান।
পরে মৃণাল কান্তি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
তারা সম্মেলনে আসবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: