আর মাত্র একদিন— প্রায় চূড়ান্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি। এরইমধ্যে সম্মেলনের কাউন্সিলর, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। কাউন্সিল অধিবেশনের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়নকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশনার।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে কাউন্সিলর রাখা হয়নি।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত— শেষ মুহূর্তের কাজ চলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দলের ধানমন্ডি কার্যালয় আর সম্মেলন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের পদচারনায় মুখর। দলের আর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
এরইমধ্যে বুধবার রাতে কার্যনির্বাহী সংসদের শেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে সম্মেলনের ঘোষণা পত্র ও গঠনতন্ত্রে।
চূড়ান্ত কাউন্সিলর তালিকা তবে দলীয় সভানেত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে রাখা হয়নি কাউন্সিলর তালিকায়।
অনুমোদন দেয়া হয়েছে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে। এবার কেন্দ্রীয় কমিটির কলেবর বাড়ছে। মূল কমিটি ৭৩ থেকে বেড়ে হবে ৮১ সদস্যবিশিষ্ট।
দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে প্রধান করে গঠন করা হয়েছে কাউন্সিল অধিবেশনের জন্য নির্বাচন কমিশন।
আর বাকি ২ জন হলেন উপদেষ্টা ড. মশিউর রহমান আর দলের মনোনয়ন বোর্ডের সদস্য রাশেদুল আলম।
এদিকে, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সজ্জায়। রাজধানীর বিভিন্ন সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে টানানো হয়েছে রঙবেরঙের ব্যানার-ফেস্টুন। তুলে ধরা হয়েছে সরকারের সাফল্যের নানা দিক।
লাল-নীল বাতিতে মহানগর পরিণত হয়েছে উৎসবের শহরে। সব জায়গায় সাজ সাজ রব।
বিভিন্ন রাস্তার আইল্যান্ডে মোড়ে মোড়ে টানানো হয়েছে দলীয় পতাকা, ব্যানার-ফ্যাস্টুন-পোস্টার। সরকারের সাফল্যের নানা দিক তুলে ধরা হয়েছে এসবে। শোভা পাচ্ছে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও।
আইল্যান্ডগুলো সেজেছে আলোর মালায়— রাস্তার মোড়ে, ফুটওভার ব্রিজের গায়ে লাল-নীল-হলুদ বাতিতে নৌকার আদল ফুটিয়ে তোলা হয়েছে।
২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।