জাতীয়

সম্মেলন ঘিরে রাজধানীতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

ভোগান্তিতে নগরবাসী

যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ঘিরে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে পুলিশের নিয়ন্ত্রণ আরোপ করায় রাজধানী জুড়ে ভয়াবহ যানজট আর ভোগান্তির আশঙ্কা করছে নগরবাসী। কর্মস্থলে কিংবা প্রয়োজনে রাস্তায় বের হওয়া আর গণপরিবহন পাওয়া যাবে কি-না? তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন।

তবে ট্রাফিক ব্যবস্থাপনাসহ যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি হবে না বলে দাবি করছে ডিএমপি।

জাতীয় সম্মেলন উপলক্ষে পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ। সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা নেয়া হয়েছে।

২২ অক্টোবর সকাল ৮টা থেকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে না পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি প্রবেশ করবে না।

প্রধানমন্ত্রী প্রবেশের পর ভিআইপি রোড যেমন বিজয় স্মরণী, সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর, রূপসী বাংলা, শাহবাগ, টিএসসিতে শুধু রাইট টার্ন খোলা থাকবে। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট অভিমুখে এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ অভিমুখে কোনো গাড়ি চলবে না।

একইসঙ্গে কাটাবন থেকে কোনো গাড়ি শাহবাগের দিকে আসবে না। টিএসসি থেকে দোয়েল চত্ত্বর দিয়ে চলাচল বন্ধ থাকবে।

শাহবাগ থেকে মৎস ভাবন একইভাবে মৎসভবন থেকে শাহাবাগে গাড়ি চলাচল বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের উভয় দিকে রাস্তা বন্ধ থাকবে।

এ অবস্থায় এই কদিন সড়কে চলাচল নিয়ে উদ্বিগ্ন রাজধানীর বাসিন্দারা। যদিও সাধারণ মানুষের চলাচলে কোন ভোগান্তি হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তবে সাধারণ মানুষ বলছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের জাতীয় সম্মেলন হবে এতে ২/১ দিনের জন্য ভোগান্তি হলেও তা মেনে নিতে হবে।

সাম্প্রতিক সময়ে জঙ্গি ইস্যুতে আইনশৃংখলা বাহিনীর সাফল্যে মানুষ মনে করছেন সম্মেলন নিরাপদেই হবে। মানুষের ভোগান্তি কমাতে পুলিশের নেয়া ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনাও সফল হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ