জাতীয়

নব্য জেএমবিরা এখন বিপর্যস্ত: বেনজীর

বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

আশুলিয়ায় নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারওয়ার জাহান ওরফে আবু ইব্রাহিম আল হানিফ বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের শুরুতেই আশুলিয়ায় নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান বলে নিশ্চিত করে বেনজীর আহমেদ বলেন, এ জঙ্গি গোষ্ঠীর সকল অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে— নব্য জেএমবিরা এখন বিপর্যস্ত।

র‌্যাবের কাছে তথ্য রয়েছে নব্য জেএমবির তিনজন সুরা সদস্যসহ ২১ জন এখনও সক্রিয় রয়েছে। তবে সেই সুরা সদস্যদের মধ্যে চাকুরিচ্যুত মেজর জিয়া আছেন কিনা তা এখনো নিশ্চিত নয় র‌্যাব।

আইএসের সঙ্গে নব্য জেএমবির কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

তিনি আরো বলেন, অর্থ লেনদেনের অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থেকে নব্য জেএমবি'র আমির আব্দুর রহমানের দুই ঘনিষ্ট সহযোগী নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব।

এদিকে, অর্থ লেনদেনের অভিযোগে তার দুই সহযোগীকে বিপুল অর্থসহ আটক করা হয়েছে। নতুনভাবে আত্মপ্রকাশ করা এ জঙ্গি গোষ্ঠীর সকল অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দাবি করে ডিজি জানিয়েছেন, নব্য জেএমবি এখন বিপর্যস্ত।

তাদের কাছে তথ্য রয়েছে নব্য জেএমবির তিনজন সুরা সদস্যসহ ২১ জন এখন সক্রিয় রয়েছে, তবে চাকরিচ্যুত মেজর জিয়া সম্পৃক্ত রয়েছেন কি-না? সে ব্যাপারে এখনো নিশ্চিত নন তারা।

দেশি-বিদেশি অনেকে এই জঙ্গিদের সমর্থক হিসেবে থাকতে পারে, কিন্তু আইএসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পায়নি র‌্যাব।

২০১৫ সালের ২১ জুলাই নিহত আব্দুর রহমান ওরফে সারওয়ার জাহান ওরফে শাইখ আবু ইব্রাহিম আল হানিফকে প্রধান করে নব্য জেএমবি আত্মপ্রকাশ করে। সে সময় আব্দুর রহমান ও তামিম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য পাওয়ার কথা জানায় র‌্যাব।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম আহমেদ চৌধুরী নিহত হওয়ার আগে নব্য জেএমবি'র আমির আব্দুর রহমানের মোবাইল ফোনে আদান-প্রদান হওয়া বেশ কিছু তথ্যও প্রকাশ করেছে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ