চাপিয়ে না দিয়ে আনন্দের মধ্য দিয়ে শিশুদের পড়াশুনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে দিনব্যাপি শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধিতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে শিশুদের সম্পৃক্ত করতেও অভিভাবকদের অনুরোধ জানান মন্ত্রী।
একইসঙ্গে শিশু-কিশোররা কাদের সঙ্গে মিশছে সে ব্যাপারেও খোঁজ খবর রাখার পরামর্শ দেন তিনি।
উৎসবে তিনটি বিভাগে প্রায় দেড়শ শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: