জাতীয়

আ’ লীগের প্রশংসা ধ্বনিত বিভিন্ন দেশের রাজনীতিকদের কণ্ঠে

 আমন্ত্রিত অতিথি
আমন্ত্রিত অতিথি

বাংলাদেশের স্বাধীনতা, সৃষ্টি এবং বিকাশের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকার উচ্ছসিত প্রশংসা ধ্বনিত হয়েছে কাউন্সিলে অতিথি হয়ে আসা বিভিন্ন দেশের রাজনীতিকদের কণ্ঠে। তাদের বক্তব্যে উঠে এসেছে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য অনুকরণীয় আদর্শ বঙ্গবন্ধুর কথা।

পাশাপাশি উঠে আসে বাংলাদেশসহ গোটা বিশ্বে গণতন্ত্র, সন্ত্রাসবাদ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অবদানের কথাও।

শুধু বাংলাদেশই নয়— উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, বৃহৎ এবং পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কাউন্সিল। এতে বিদেশি অতিথি হিসেবে যোগ দেন চীন, শ্রীলঙ্কা, ভারত, রাশিয়া, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক রাজনীতিক।

অনেকের বক্তব্যেই প্রাধান্য পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ; ভাষা-সংস্কৃতি ও স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের অগ্রণী ভূমিকার কথা।

বর্তমান বিশ্বে সন্ত্রাস-জঙ্গিবাদের এ উত্থানের সময়ে সরকারে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়টিও উঠে আসে বিদেশি অতিথিদের বক্তব্যে।

এছাড়াও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিশ্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও উঠে আসে তাদের কথায়।

দল হিসেবে আওয়ামী লীগের সাফল্য কামনা করেন আমন্ত্রিত অতিথিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ