জাতীয়

আ’ লীগের সম্মেলনের কারণে দুর্ভোগে সাধারণ মানুষ

রাস্তা বন্ধ
রাস্তা বন্ধ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দুর্ভোগে পড়তে হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার্থীদের।

বুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ৯টায় শুরু হয় তবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর অনেক রাস্তা বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই আসেন পরীক্ষার্থীরা আবার অনেকে সময়মতো গিয়ে পৌঁছাতে পারেননি।

সম্মেলনের কারণে অনেক রাস্তা বন্ধ থাকার কারণে অনেকেই সময়মতো গয়ে পৌঁছাতে পারেনি। পরীক্ষা পিছিয়ে অন্যদিন দিলে ভালো হতো বলে মনে করেন অভিভাবকরা। পরীক্ষার বিষয়টি নিয়ে আরো চিন্তা ভাবনার করার দরকার ছিল বলেও মনে করেন তারা।

এদিকে, আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সীমিত সংখ্যক বাস চলাচল করায় অনেকেই হেঁটেই যাচ্ছেন নিজ গন্তব্যে।

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনায় রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, শ্যামলী, মিরপুর, আগারগাঁও, মহাখালী, মগবাজার, বাংলামোটরসহ অন্যান্য এলাকায় যান চলাচল কম। এরমধ্যে কোনো কোনো সড়কে আবার বড় যানবাহন চলতে দেয়া হচ্ছে না।

তবে যেসব সড়কে সিএনজি চালিত অটোরিকসা ও প্রাইভেট কার চলছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ তুলনামূলকভাবে কম বের হয়েছেন। প্রাইভেট কারের সংখ্যাও অনেক কম।

প্রতিদিন এ সময় নগরীর মূল সড়কগুলোতে যানজটে অপেক্ষা করে নাকাল হয়। সেখানে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছেন না নগরবাসী

বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটেই চলেছেন গন্তব্যের উদ্দেশ্যে।

সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তা স্বার্থে ও আওয়ামী লীগের সম্মেলনকে নিবিঘ্ন করতেই এমন ব্যবস্থা বলে জানিয়েছে ডিএমপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ