জাতীয়

সম্মেলন থেকে নেতৃত্ব তুলে দেয়া হবে সৎ-যোগ্য ব্যক্তিদের

আ’ লীগের সম্মেলন
আ’ লীগের সম্মেলন

উৎসবমুখর ও জাকজমকপূর্ণ পরিবেশে হচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আর একে ঘিরে দলের নেতাকর্মীরা সারাদিন ছিলেন দারুন তৎপর।

দলকে এগিয়ে নিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাদের প্রত্যাশা। তবে তারা প্রত্যাশা করছেন সৎ ও যোগ্য ব্যক্তিদের হাতেই দলের নেতৃত্ব তুলে দেয়া হবে এ সম্মেলন থেকে।

তারা বলছেন, সম্মেলনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য নেতারাদের দেয়া বক্তব্য দলকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিবাচক যেকোনো পরিবর্তনকেই তারা স্বাগত জানাবেন।

যোগ্য ও পরীক্ষিত নেতাদের হাতেই এ সম্মেলন থেকে দলের নেতৃত্ব তুলে দেয়া হবে বলে তাদের প্রত্যাশা।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ভোর থেকে রাজধানী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন কাউন্সিলরসহ দলের নেতাকর্মীরা।

কাউন্সিল শুরু হতে না হতেই নেতা কর্মীদের উপস্থিতিতেই পুরো উদ্যান ও তার আশপাশের এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুরু হলে নেতা কর্মীরা আরো উজ্জ্বীবিত হয়ে উঠেন। নেতাকর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন প্রাঙ্গন।

নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে আয়োজিত এ সম্মেলনে আসতে পেরে নেতাকর্মীরা খুশি।

তারা মনে করছেন, এ সম্মেলন ও সভাপতির দিক নির্দেশনামূলক বক্তব্য দলের তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও আরো সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুনদের সুযোগ দেয়াসহ এ সম্মেলন থেকে দলের নেতৃত্ব যে পরিবর্তন হবে সেটাকেও তারা মেনে নিতে প্রস্তুত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ