জাতীয়

দলে নতুন নেতৃত্ব আনার আহ্বান শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

আমি চাই—আমি বেঁচে থাকতেই নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব— দলে নতুন নেতৃত্ব আনুন আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের শুরুতে দেয়া ভাষণে বলেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শুরুতেই এ কথঅ বলেন তিনি।

কাউন্সিলে সভাপতিত্ব করছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের সভানেত্রী দলের কাউন্সিলরদের নতুন নেতৃত্ব খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি (শেখ হাসিনা) থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন, আমি চাই বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যেে তিনি ‘সততা’ দেখতে চান।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এ কাউন্সিলের মাধ্যরমে আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঠিক করবেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি কাউন্সিল অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী নির্বাচনের জন্য‌ দলকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সামনে নির্বাচন জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।

তিনি আরো বলেন, ব্যাপক প্রচার করতে হবে— জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

আওয়ামী লীগ আমার পরিবার— আওয়ামী লীগ আমার আপনজনএ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।

এ সময় হলের ভেতরে থাকা কাউন্সিলরা হাতি তালি দিলে শেখ হাসিনা বলেন, এখানে তালি বাজালে হবে না— জনগণের কাছে যেতে হবে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।

দলটির এবারের সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ