জাতীয়

এখনই আ’লীগের কোনো পদে নয়: জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কোনো পদে আসার ব্যাপারে অনাগ্রহী প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয় বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, তবে বিদেশে থেকে কোনো পদ ধরে রাখবেন না।

তবে কাউন্সিলের দুই দিনই বেশিরভাগ কাউন্সিলরই জয়কে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির দাবি জানান।

আওয়ামী লীগের সম্মেলনে রংপুর থেকে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কাউন্সিলের উদ্বোধনী দিন বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান। সম্মেলনের দ্বিতীয় দিনেও তৃণমূল নেতারা জয়কে দলের নেতৃস্থানীয় কোনো পদে দেখতে চান বলে জানান।

কাউন্সিলরদের দাবি, জয়কে তার যোগ্যতা অনুসারে আওয়ামী লীগের সম্মানজনক পদে আনা হোক।

তবে এখনই দলের কমিটিতে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন জয়।

রোববার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের গবেষণা সেল সিবিআইয়ের স্টল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ