জাতীয়

আবারো যুদ্ধাপরাধের বিচারের প্রত্যয় নিয়ে আ’লীগের ঘোষণাপত্র প্রকাশ

আ’লীগের ঘোষণাপত্র প্রকাশ
আ’লীগের ঘোষণাপত্র প্রকাশ

যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানের প্রত্যয় নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করেছে আওয়ামী লীগ।

একইসঙ্গে ২০২১ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার ঘোষণা এসেছে।

অন্যদিকে সংশোধিত গঠনতন্ত্রে সভাপতিমণ্ডলীর সংখ্যা ১৩ জন থেকে ১৭ জনে উন্নীতের পাশাপাশি বেড়েছে সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জাতীয় কমিটির সদস্য পদও। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম সম্মেলনের শেষ দিনে এ ঘোষণা আসে।

কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে চূড়ান্ত হয় গঠনতন্ত্র সঙ্গে আসে ঘোষণাপত্র। যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার পাশাপাশি দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে কঠোর ঘোষণা আসে ঘোষণাপত্রে।

সেইসঙ্গে দুর্নীতি, অন্যায়, দুঃশাসন দূর করে ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার ঘোষণাও আসে কাউন্সিল থেকে।

অন্যদিকে ভোটে পাস হওয়া সংশোধিত গঠনতন্ত্রে এবার সভাপতিমণ্ডলীর সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৭ করা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য পদের সংখ্যা ৭৬ এর জায়গায় ৮১, যুগ্ম সাধারণ সম্পাদকের পদ ৩ থেকে ৪ করা হয়েছে, সাংগঠনিক সম্পাদকের পদ ৫ থেকে বাড়িয়ে ৮, দলের জাতীয় কমিটির সদস্য পদ ১৭০ থেকে ১৮০ করা হয়েছে। সেইসঙ্গে বাড়ানো হয়েছে দলের সর্বস্তরে চাঁদার সংখ্যাও।

এছাড়াও এবারের অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড গঠন এবং ময়মনসিংহকে সাংগঠনিক বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ