জাতীয়

সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত, নির্বাচনের প্রস্তুতি এ দুটোই এজেন্ডা: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত করা আর আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া নিজের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি বলে মনে করেন তিনি।

সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার নাম ঘোষণা করায় তার ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের শৃঙ্খলাবদ্ধতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আচরণ সামনে আরো শৃঙ্খলাবদ্ধ হবে ভবিষ্যতে দলের অভ্যন্তরে আরো গুণগত পরিবর্তন হবে। নিজেদের বদলাতে না পারলে দেশকে পরিবর্তন করতে পারবো না, প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের পরিবর্তন করতে হবে।’

এসময় শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলাসহ দুটি এজেন্ডা ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, আমরা দুটি এজেন্ডা হাতে নিয়েছি এক সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত করা দুই আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নেয়া। আওয়ামী লীগের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে আমরা নির্বাচনে জয়লাভ করবো।

দলের এজেন্ডা সম্পর্কে তিনি আরও বলেন, বেশি এজেন্ডা হাতে নেয়া উচিত নয় এতে কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়।

তিনি ভবিষ্যতে আরও পরিবর্তন আওয়ামী লীগে হবে আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বদলাবো কিভাবে?’ তিনি এজন্য দলের নেতা-কর্মীদের আচরণ বদলানোরও অনুরোধ জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ