জাতীয়

জনগণের সেবা করে মন জয় করতে হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সেবার মাধ্যমে দেশের জনগণের মন জয় করতে হবে এবং ভোট বাড়াতে হবে— বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে— উল্লেখ করে দেশের সব মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, দেশের মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে নিয়ে আসতে যা করা দরকার তাই করা হবে।

এ সময় হতদরিদ্র মানুষের জন্য নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন সারাবিশ্বের সমস্যা— উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদকে কখনো প্রশয় দেয় না আওয়ামী লীগ।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে কাজ করারও নির্দেশ দেন সভানেত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ