জাতীয়

সেবার মনোভাব নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর তাগিদ, প্রধানমন্ত্রীর

প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে

শেখ হাসিনা
শেখ হাসিনা

সেবার মনোভাব নিয়ে রোগীদের সেবা করতে চিকিৎসকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেক চিকিৎসকদের জনগণের পাশে থেকে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই বর্তমান সরকার চিকিৎসা খাতের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় চিকিৎসা সেবার ক্ষেত্রে অবদান রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশে এরইমধ্যে ২টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

স্বাস্থ্যসেবায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা খাতের উন্নয়নে স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এ খাতের উন্নয়নে চিকিৎসকরা সব সময় বলিষ্ট ভূমিকা রাখছেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস থেকে চিকিৎসা শিক্ষায় ঊচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসকদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয় ১৩তম সমাবর্তন। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে ডিগ্রি প্রাপ্ত চিকিৎসকদের প্রতি আহবান জানান।

শুধু ঊচ্চতর ডিগ্রি অর্জন নয় তা যেন রোগীদের কল্যাণে ব্যবহার হয় সেজন্য সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের এগিয়ে আসার নির্দেশ দেন তিনি।

দেশে শুধু বিত্তবান শ্রেণী তৈরি হলেই হবে না তারা তাদের সম্পদ যেন চিকিৎসা সেবায় ব্যয় করেন সেজন্য তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে চিকিৎসকদের দায়িত্বের কথা স্বরণ করে দিয়ে প্রধানমন্ত্রী, চিকিৎসকরা দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এসময়, অটিজম শিশুদের সমাজে বোঝা হিসেবে না নিয়ে তাদের মানসিক বিকাশে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ