দিনাজপুরের পাবর্তীপুরের ৫ বছরের শিশু পূজা ধর্ষণসহ সকল পৈশাচিক নিযার্তন মামলা ও স্পর্শকাতর মামলাগুলোর বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম-জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, বিচার দ্রুত শেষ করতে ও আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এসব মামলায় গুরুত্ব দিতেও প্রসিকিউশনকে নির্দেশনা দেয়া হবে।
এছাড়া হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে উচ্চ আদালতকে আইন মন্ত্রনালয় লিখিত জবাব দেবে বলেও জানান আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: