আলবদর- রাজাকার- যুদ্ধাপরাধী- খুনিরা কেউ যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আবারো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ায় বুধবার গণভবনে ছাত্রলীগের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা বলেন, কোনো জঙ্গি সন্ত্রাসীর স্থান এদেশে হবে না। ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের জঙ্গি-সন্ত্রাস আর মাদকাসক্তের পথে না যায় সেদিকেও সতর্ক থাকতে হবে।
নিরক্ষরকে অক্ষর জ্ঞান করে তুলতে ছাত্রলীগকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাঙালির অধিকার আদায়ে অগ্রণী ভূমিকার রেখেছে ছাত্রলীগ বলেও জানান তিনি।
তাই নিজেদেরকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে সুশিক্ষিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গির নয়, দক্ষিণ এশিয়ায় শান্তির দেশ হবে বাংলাদেশ।
যারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে পরাজিত তাদের মুখে বড় কথা মানায় না বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বলেন, এদেশ গড়ে ওঠবে মুক্তিযুদ্ধের চেতনায়।
বিএনপির মতো নিজেদের ভাগ্যের পরিবর্তন নয়, আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষের কল্যাণে বলে জানান প্রধানমন্ত্রী।