সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
খাদিজার অবস্থা ভালোর দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইসিইউ থেকে কেবিনে স্থসান্তর করা হলেও, তাকে নিবিড় পরিচর্চার মধ্যে রাখা হয়েছে বলে জানান তারা।
গত ৩ অক্টোবর বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামিক ইতিহাসের ছাত্রী খাদিজা পরীক্ষা শেষে এমসি কলেজের পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যার চেষ্টা করে।
পরে মুমূর্ষ অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: