জাতীয়

রাজনৈতিক উদ্দেশ্যেই রামপালসহ মেগাপ্রজেক্টগুলোতে বিরোধিতা করা হচ্ছে: বিপু

নসরুল হামিদ বিপু
নসরুল হামিদ বিপু

রাজনৈতিক উদ্দেশ্যেই রামপালসহ সরকারের মেগাপ্রজেক্টগুলোর বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার রাজধানীতে এ বিষয়ে নিয়ে আয়োজিত বির্তক সভায় তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলেও ইউনেস্কোসহ দেশে-বিদেশে অনেকেই রামপাল প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিকরণ করতেই একটি গোষ্ঠী রামপাল প্রকল্পসহ দেশের বিদ্যুৎ খাতের বিরোধিতা করছে আর যারা করছে তারা কেউই সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নন।

আর সরকারের বিদ্যুৎ প্রকল্পগুলো সম্পর্কে জনগণের কাছে সঠিক তথ্য না থাকায় বিভ্রান্তি দেখা দিচ্ছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

মেগা প্রজেক্টগুলো যেন মেগা দুর্নীতি খাত না হয় সে বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদও দেন তারা।

আগামী ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতে ২৩টি মেগা প্রজেক্ট করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি ও যৌথ অর্থায়নেই নির্মিত হতে যাচ্ছে এসব প্রজেক্ট। তবে এরইমধ্যে সুন্দরবনে রামপাল কয়লাভিত্তিক ও পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দেখা গেছে পক্ষে বিপক্ষে নানা মতামত।

সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ বিষয়ে বিতর্ক সভায় অংশ নেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা।

সরকারের নেয়া বিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণের কাছে সঠিক তথ্য না থাকায় বিভ্রান্তি দেখা দিয়েছে— এরজন্য তথ্য সেল গঠনের পরামর্শ দেন বক্তারা।

প্রকল্প বাতিল না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্বচ্ছতার বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ