পারিবারিক কাজে ছুটি নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন সৈয়দ আশরাফ।
স্ত্রীর অসুস্থতার খবর জানতে পেরে তাকে লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বলেন প্রধানমন্ত্রী।
এ যাত্রার কারণে আজ সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠেয় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর বৈঠকে থাকতে পারছেন না তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: