জাতীয়

বাংলাদেশ ইতিহাসের প্রমাণ্য দলিল নাজিমউদ্দিন রোডের সাবেক কারাগার

বাংলাদেশ ইতিহাসের প্রমাণ্য দলিল নাজিমউদ্দিন রোডের সাবেক কারাগার
বাংলাদেশ ইতিহাসের প্রমাণ্য দলিল নাজিমউদ্দিন রোডের সাবেক কারাগার
‘ফিল দ্য জেল’ নামের এ প্রকল্পে টাকার বিনিময়ে রাজধানীর পুরানো ঢাকার নাজিম উদ্দিন রোডে স্থাপিত সাবেক কারাগারে রাত কাটানো এবং খাওয়ার সুযোগ মিলবে পাওয়া যাবে বন্দি জীবনের অভিজ্ঞতা। আর সেই সঙ্গে জানা যাবে কারাগারের নিয়মাবলী। শুক্রবার পুরনো কারাগারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন সংবাদিকদের সামনে একটি বিশেষ প্রকল্পের কথঅ তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিষয়টি এখনো ধারণায় রয়েছে তবে সরকারের অনুমতি পেলে এ প্রকল্প চালু করা যাবে। জেলহত্যা দিবস উপলক্ষে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে এ আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। টিকিটের দাম পড়বে জনপ্রতি ১০০ টাকা। ২২৮ বছরের পুরনো এ কারাগারটি প্রথমবারের মত জনসাধারণের সামনে খুলে দেয়া হচ্ছে। আর প্রদর্শনী থেকে উপার্জিত অর্থ দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে ডে-কেয়ার সেন্টারের শিশুদের জন্য খেল না কেনা হবে। সম্প্রতি কেরানীগঞ্জে নাজিম উদ্দিন রোডে ২২৮ বছরের পুরনো ঠিকানা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে স্থানান্তর করা হয়। গত ১০ এপ্রিল কেরানীগঞ্জের নতুন কারাগারের উদ্বোধন করার পর ২৯ জুলাই নাজিম উদ্দিন রোড থেকে বন্দিদের সেখানে স্থানান্তর করা হয়। কারা মহাপরিদর্শক পুরনো কারাগারকে ‘বাংলাদেশের ইতিহাসের প্রমাণ্য দলিল’ হিসেবে বর্ণনা করে এর সংরক্ষণে গুরুত্ব দেয়ার কথা বলেন। তিনি বলেন, এ কারাগারেই বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এখানেই সংঘটিত হয়ছে জাতীয় চার নেতার নিমর্ম হত্যাযজ্ঞ তাই ঐতিহাসিকভাবে এ স্থান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ইফতেখার বলেন, জেলহত্যা দিবস উপলক্ষে এ বছর কারাগারের ভেতরে আলোকচিত্র প্রদর্শনীতে ‘সংগ্রামী জীবনগাঁথা’ শিরোনামে পাঁচ দিনের এ প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ ১৪৫টি আলোকচিত্র দেখা যাবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ