জাতীয়

জনগণের প্রকৃত সমস্যা জানতে দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  জনগণের প্রকৃত সমস্যা জানতে দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের প্রকৃত সমস্যা জানতে দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সাধারণ জনগণের সমস্যাগুলো জানতে তাদের সাথে ঘনিষ্ঠ হতে এবং সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ে জানাতে দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে আমাদেরকে সহায়তা করা।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এখন খুবই দৃশ্যমান—তাই দলের জাতীয় সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতৃবৃন্দ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখার জন্য।’

দেশের আর্থ সামাজিক উন্নয়নে জনগণের সমস্যা চিহ্নিত করে তা সরকারকে জানাতে দলের নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর প্রথম সভায় তিনি বলেন, দলের দায়িত্ব জনগনের সমস্যা সরকারকে জানানো। তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, এখন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে।

পরে সভাশেষে দলের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, সভাপতিমণ্ডলীর তিনটি পদ ও কয়েকটি সম্পাদক পদ বাদে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত।

কাদের বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রায় চূড়ান্ত। শনিবার তা জানানো হবে, তৃণমূল থেকে এবার বেশ কিছু নতুন মুখ কমিটিতে আসছে। বলেও জানান তিনি।

আগামী ৬ নভেম্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ। আর ৮ নভেম্বর, বিকেল ৪টায় গণভবনে বসবে কমিটির প্রথম সভা।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের নতুন সভাপতিমণ্ডলী গঠিত হয়।

উল্লেখ্য, সম্মেলনের পরপরই ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পিযুষ কান্তি ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ