আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, যারা কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে হলে প্রবেশের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন। সারাদেশে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৩৪টি। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। ৩০ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: