জাতীয়

সৌদিআরবে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু

সৌদিআরবে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু
সৌদিআরবে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু

সৌদিআরবে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে ২ বাংলাদেশি মারা গেছেন।

বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে সৌদিআরবের রাজধানী রিয়াদের আল খারজ এলাকায় এ দুর্ঘটনায় মারা যান তারা।

সোদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ফোনে ইউএনবিকে জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- কুষ্টিয়ার বাসিন্দা অরুণ ও মাদারীপুরের জসিম উদ্দিন।

মসীহ বলেন, নির্মাণ কাজের সময় ছাদের অংশবিশেষ ধসে দুই বাংলাদেশ আহত হয়েছিলেন—হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তারা মারা যান।

সৌদিআরবে আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান।

কূটনৈতিক এক সূত্র জানিয়েছে, নিহতদের পরিবারকে মর্মান্তিক এ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

এদিকে, মরদেহ কবে নাগাদ দেশে আনা হবে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কোনো পক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ