জাতীয়

চাঁদাবাজরাই ফুটপাত দখলদারদের উচ্ছেদে বাধা দিচ্ছে

সাঈদ খোকন
সাঈদ খোকন

গুলিস্তানের চাঁদাবাজরাই ফুটপাত দখলদারদের উচ্ছেদে বাধা দিচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। চাঁদাবাজরা যতই ষড়যন্ত্র করুক ফুটপাত দখলমুক্ত করা হবেই বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে একটি বিদেশি সাহায্য সংস্থার সহযোগিতায় নতুন দুটি পাবলিক টয়লেটের উদ্বোধন করেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

এ সময় সাঈদ খোকন বলেন, আগামী সপ্তাহে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রাজধানী আরো টয়লেট তৈরি করা হবে। এছাড়াও ফুটপাত দখলদারদের যে করেই হোক উচ্ছেদ করা হবেই।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ফুটপাত দখলদারদের হয়ে চাঁদাবাজদের ষড়যন্ত্র চলছে। তবে এই চাঁদাবাজদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

এর আগে টয়লেট উদ্বোধন শেষে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, জনস্বাস্হ্য উন্নয়নের জন্য পরিচ্ছন্ন পাবলিক টয়লেট খুবই প্রয়োজনীয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ